মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইথিওপিয়ায় দুই দফা ভূমিধসে ২২৯ জন নিহত

ইথিওপিয়ায় দুই দফা ভূমিধসে ২২৯ জন নিহত

ইথিওপিয়ায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। প্রথম ভূমিধসের ঘটনায় হতাহতদের উদ্ধার তৎপরতা চালানোর মধ্যেই দ্বিতীয়বার ভূমিধসের ঘটনা ঘটে।
কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিধস হলে, নতুন করে চাপা পড়েন বহু মানুষ। এ ঘটনায় এখনও পর্যন্ত ২২৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।


উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।