শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনঃ কারখানায় বিএসটিআইয়ের অভিযান!!

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনঃ কারখানায় বিএসটিআইয়ের অভিযান!!

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় অবস্থিত প্যাসিফিক হোম মেইড ফুড প্রোডাক্টস নামের একটি বেকারি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসেছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো। পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা একের পর এক অভিযানে নেমেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।


অভিযোগ উঠেছে—সংবাদ প্রকাশের পর উল্টো প্রতিবেদকের বিরুদ্ধে চালানো হচ্ছে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা। সমালোচকদের ভাষায়, এটি যেন “চোরের মায়ের বড় গলা”।


এরই মধ্যে অনুমোদনহীন এ কারখানায় অভিযান চালান এসিল্যান্ড (ভূমি)। অভিযানকালে জরিমানা আদায়সহ বিভিন্ন সতর্কবার্তা প্রদান করা হয়। উপস্থিত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং সেখানে নোংরা পরিবেশের প্রমাণ মিলেছে। আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির জন্য কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।


সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেকের লাইসেন্স নবায়ন এবং সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক (সিএম) শিমু বিশ্বাস ও ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার হাসিবুল হাসান ও সন্দীপন ভট্টাচার্য।


তবে এতসব অভিযানের পরও এখনও মাঠে নামেনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে সাধারণ মানুষের প্রশ্ন—“কীভাবে চলতে পারে এমন অস্বাস্থ্যকর, নোংরা ও ভেজাল খাদ্য উৎপাদন?”
অনুসন্ধানে জানা গেছে, কারখানার বৈধ মালিকানা নিয়েও রয়েছে নানা জটিলতা ও রহস্য।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।