মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওপেনহেইমারময় অস্কার: সেরা নির্মাতা নোলান, সেরা অভিনেতা মার্ফি 

ওপেনহেইমারময় অস্কার: সেরা নির্মাতা নোলান, সেরা অভিনেতা মার্ফি 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের ৯৬তম আসরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নানা জল্পনা-কল্পনা, অনুমানকে সত্যি করে এ আসরের সেরা সিনেমা হিসেবে ওপেনহেইমার-এর নাম ঘোষণা করা হয়েছে। কেবল সেরা সিনেমাই নয় সেরা নির্মাতাসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে ওপেনহেইমার। বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে অস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। 
 

সেরা নির্মাতা ক্যাটেগরিতে ক্রিস্টোফার নোলান প্রথমবারের মতো অস্কার জিতেছেন তার ওপেনহেইমার সিনেমার জন্য। সেরা নির্মাতা বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন নোলান। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মার্ফি হাতে। ওপেনহেইমার সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন। ৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। পুওর থিংস সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। পুওর থিংস সিনেমায় একজন ব্রিটিশ নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন। এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।

 

দুনিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার অনুষ্ঠানটি এবার সঞ্চালনা করেন জিমি কিমেল।