শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সোনাগাজীতে কুখ্যাত ‘ডাকাত’ সাজু গ্রেপ্তার

সোনাগাজীতে কুখ্যাত ‘ডাকাত’ সাজু গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:-

 

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে শাহজাহান ওরফে সাজু নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
 

শাহজাহান প্রকাশ সাজু উপজেলার সমপুর গ্রামের মাইন উদ্দিন ওরফে ছট্টোর ছেলে।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাজু নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ভোরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
 

ওসি সাইফুল ইসলাম জানান, সাজুর বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী, দাগনভূইয়া ও নোয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।