সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পোপ ফ্রান্সিস আর নেই

পোপ ফ্রান্সিস আর নেই

অনলাইন ডেস্ক:-

 

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
 

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, তিনি ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি প্রথম প্রকাশ করে বিবিসি।
 

ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেন, "পোপ ফ্রান্সিস তাঁর পুরো জীবন প্রভু এবং গির্জার সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর নেতৃত্ব, বিনয় ও মানবতার বার্তা বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস ছিল।"
 

মৃত্যুর মাত্র একদিন আগেও পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো ভক্তের উদ্দেশ্যে “শুভ ইস্টার” বার্তা প্রদান করেন—এটাই ছিল জনসম্মুখে তাঁর শেষ উপস্থিতি।
 

পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।