শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

বাংলাদেশ ফুটবল দলের জয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ ফুটবল দলের জয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের এই অর্জন ২২ বছর পর ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।
 

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের জয় নয়, বরং লাখ লাখ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় জাতি গঠনে খেলাধুলার গুরুত্বকেও আরও দৃঢ় করে।”
 

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেছেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং আশা প্রকাশ করেছেন, আগামী দিনের সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে।

সূত্র: বাসস