শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভারত থেকে ভেসে আসা কাঠের সঙ্গে সাপও আসছে, আতঙ্কে চিলমারীর নদীতীরের মানুষ।

ভারত থেকে ভেসে আসা কাঠের সঙ্গে সাপও আসছে, আতঙ্কে চিলমারীর নদীতীরের মানুষ।

নাজমুস সাকিব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সম্প্রতি ভারত থেকে ভেসে আসছে প্রচুর গাছ ও কাঠখড়ি। প্রতিদিনই তিস্তা ও ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ ধরতে নদীতীরের মানুষ নেমে পড়ছেন নৌকা নিয়ে। তবে এবার সেই কাঠের সঙ্গে ভেসে আসছে বিষাক্ত সাপও—যা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।
 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ভারতের দিক থেকে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের তোড়ে নদীতে গাছপালা ও ঝোপঝাড় ভেসে এসেছে। সেই সঙ্গে বনাঞ্চলের সাপগুলোও স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে চিলমারী পর্যন্ত চলে আসছে।
 

চিলমারীর  নদীতীরবর্তী এলাকাগুলোতে প্রতিদিনই ভেসে আসা কাঠ ধরার সময় কেউ কেউ সাপের মুখোমুখি হচ্ছেন। স্থানীয় কৃষক আলম বলেন, “নদীতে কাঠ ধরতে গেছিলাম, এক গাছের নিচে বড় একটা সাপ দেখি। ভয় পেয়ে নৌকা ঘুরিয়ে ফেললাম।”
 

অন্যদিকে, কাঠ ধরার লোভে অনেকেই ঝুঁকি নিয়েই নদীতে নামছেন। এসব কাঠ বিক্রি করে কিছু আয় হয়, তাই বিপদের মধ্যেও তারা পিছু হটছেন না।
 

নদীপাড়ের মানুষ এখন কাঠ ধরার পাশাপাশি সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে। তবুও জীবিকার টানে তারা নদীতীরেই কাট সংগ্ৰহ করছে। এতে চিলমারী নদীতীরের চিত্র যেন এক ধরনের উৎসবমুখর হয়ে উঠেছে।