মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তারা সতর্ক করে দিয়েছে, ইরাক না ছাড়লে মার্কিন ঘাঁটিগুলো হামলার মুখে পড়বে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স বেশিরভাগের দায় স্বীকার করেছে।


ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

সশস্ত্র সংগঠনগুলো বিবৃতিতে বলেছে, 'এগুলো কেবল তাদের জন্য সতর্কবার্তা। এখনো গুরুতর কাজ শুরু হয়নি। ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে, তাহলে জর্ডানের সঙ্গে সীমান্তের দিকে মনোযোগ সহকারে নজর রাখতে হবে।'