মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন 

সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন। বুধবার (৩ জুলাই) ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি রাজধানী আস্তানায় সাংহাই জোটভুক্ত দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নয় সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও),যা মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।


এর স্থায়ী সদস্যরা হলো; এই বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন সদস্য রাষ্ট্র ইরান।

 

এই বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-এর এসসিও শীর্ষ সম্মেলনে বেলারুশ এর সদস্য হবে বলে জানানো হয়।ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’ ক্রেমলিন বলেছে, পুতিন শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছেন।