শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

তানোরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চারঘাট প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

তানোরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চারঘাট প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-


 

রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। স্থানীয় এক মতবিনিময় সভায় প্রবেশের সময় বহিস্কৃত বিএনপি নেতা ও তার অনুসারী যুবদল নেতার দ্বারা সাংবাদিক লুৎফর রহমান মারধরের শিকার হন। লুৎফর রহমান দৈনিক সোনার দেশ ও কালবেলা পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি।
 

হামলার ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) চারঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক মিজান, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, অর্থ সম্পাদক মিঠু রানা, দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম এবং অন্যান্য সাংবাদিকরা একযোগে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।