শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষকার মৃত্যু

সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষকার মৃত্যু

সীতাকুণ্ড,চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামে  বিষধর সাপের ছোবলে এক শিক্ষিকার মৃত্যু ঘটেছে।

নিহত শিক্ষিকা গোপাঘোষ(৩৭) আলাকলিপুর দিলীপ ঘোষের বাড়ীর পিন্টু ঘোষের স্ত্রী।

স্হানী মেম্বার সজল কুমার শীল জানায়,গোপা ঘোষ গতকাল সন্ধ্যায় প্রাকৃতির ডাকে ঘরের বাহিরে ল্যাট্রিনে যান। সেখানে যাওয়ার পর  হঠাৎ তার চিৎকার শুনে বাড়ীর লোকজন গিয়ে একটি সাপ দেখতে পান,এরপর  তাকে দ্রুত  উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গোপাঘোষ স্হানীয় একটি মন্দির ভিক্তিক স্কুলের শিক্ষিকার দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে স্হানীয়রা শোকাহত। 

উল্লেখ্য, ইদানিং সাপের তৎপরতা খুব বেশী দেখা যাচ্ছে,গতসপ্তাহেও একজন কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। উপজেলায় সাপের কামড়ের ইনজেকশন না থাকায় চমেকে যাওয়া দীর্ঘ সময়ে সাপের ছোবলের রোগীর সারা শরীর বিষে ছড়িয়ে পড়ে ফলে প্রায় সাপে আক্রান্ত রোগী মারা যান।