বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা: বাগেরহাটে সংঘর্ষে রণক্ষেত্র

মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা: বাগেরহাটে সংঘর্ষে রণক্ষেত্র

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
 

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট এলাকায় এই ঘটনা ঘটে।
 

জানা যায়, খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসগুলো বাগেরহাটের মোল্লাহাটের মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে।
 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সময় স্থানীয় সন্ত্রাসীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়, এবং স্থানীয় জনগণ তাদের সহযোগিতা করে।
 

এ ঘটনা থানার সামনে ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে শিক্ষার্থীদের অভিযোগ।
 

বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, "আমরা খুলনা থেকে শান্তিপূর্ণভাবে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথে আমাদের ওপর হামলা হয়। অনেকেই আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররাই এই হামলা চালিয়েছে।"
 

তিনি আরও বলেন, "এটি পরিকল্পিত হামলা। তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরেছে, এর বিচার দ্রুত করতে হবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা শিক্ষার্থীরা তাদের খুঁজে বের করবে।"