সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শপথ নিলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাউম

শপথ নিলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাউম

শপথ নিয়েছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাউম। তিনি দেশে নারী অধিকার নিশ্চিত করা ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজের দেশকে নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার মাধ্যমে আগামী ছয় বছরের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লাউদিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এখন পরিবর্তনের সময়... এবার নারীদের পালা। 


ক্লাউদিয়া আরো বলেন, আমি একজন মা, দাদি, বিজ্ঞানী ও নারী এবং আজ থেকে মেক্সিকোর জনগণের ইচ্ছায় তাদের প্রেসিডেন্ট। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো। মেক্সিকোতে প্রেসিডেন্ট হিসেবে একবার ৬ বছর মেয়াদে দায়িত্ব পালন করা যায়।  

 

ডয়চে ভেলে বলছে, শাইনবাউমকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্লাউদিয়া শাইনবাউমকে রাজস্ব আয় বাড়াতে অবশ্যই কর ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। তবে শাইনবম বলেছেন, তিনি কর আদায়ের উপর জোর দেবেন।তিনি বলেন, আমি সবার প্রেসিডেন্ট হবো এবং আমি নিশ্চিত করবো যেন আমি আমার অর্জিত জ্ঞান, শিক্ষা, শক্তি ও ইতিহাস এই দেশ ও দেশের জনগণের জন্য প্রয়োগ করতে পারি।