মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাইসির মৃত্যু : ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 

রাইসির মৃত্যু : ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য সফরসঙ্গীদের নিহতের ঘটনায় দেশজুড়ে ৫ দিন শোক পালনের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 
 

সোমবার এক শোকবার্তায় খামেনি বলেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে আমি সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের মৃত্যু সংবাদ গ্রহণ করেছি। রাইসি ছিলেন একজন নিরলস ধর্মীয় পণ্ডিত, একজন যোগ্য ও জনপ্রিয় প্রেসিডেন্ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং ইসলামের একজন একনিষ্ঠ সেবক।’

 

‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য ইরানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি; কিন্তু তার মধ্যেও দেশের যথাসাধ্য সেবা করেছেন। রাইসির পরলোকগমনের মধ্যে দিয়ে ইরান এবং ইসলামের অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। ইরান একজন আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং অমূল্য দেশসবক হারালো। 
রোববার ইরান-আজারবাইজান সীমান্তের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী চপার হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে রাইসুর সফরসঙ্গীহিসেবে ইরানের পররাষ্টমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৬ জন সফরসঙ্গী ছিলেন।

 

সোমবার কপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া সেই চপারটির কোনো যাত্রীই বেঁচে নেই। 
সূত্র : তেহরান টাইমস