মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। সোমবার (৮ জানুয়ারি, ২০২৪) তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বোর্ন পদত্যাগের কারণ স্পষ্ট না হলেও, এটি ম্যাক্রোঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করার জন্য এই রদবদল বলে মনে করা হচ্ছে।

বোর্ন ছিলেন ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও স্থির হয়নি। তবে ৩৭ বছর বয়সি দেশের শিক্ষামন্ত্রী গাবরিয়ে অটলের নাম শীর্ষ রয়েছে। তিনি হলে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন।