মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট হবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।


সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি।

 

গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলাওয়াকিতে পৌঁছান তিনি। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি।