মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ সরকার গঠনে মিত্রদের সঙ্গে মোদির বৈঠক

আজ সরকার গঠনে মিত্রদের সঙ্গে মোদির বৈঠক

সরকার গঠনের বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার (৫ মে) বৈঠক করবেন তারা। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এখন দলটিকে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে। খবর রয়টার্সের।


 

মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে, মোদির হিন্দু জাতীয়তাবাদী দলটি সাধারণ নির্বাচনে এককভাবে ২৪০টি আসন জিতেছে। যেখানে সংসদে সরকার গঠন করতে হলে একটি দলকে ৫৪৩ আসনের মধ্যে ২৭২টি নিশ্চিত করতে হয়।


 

বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন জিতেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে ২০টিরও বেশি।তাই সরকার গঠনে বিজেপিকে বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের উপর নির্ভর করতে হবে। তবে এই দুই নেতারই দল পরিবর্তনের প্রবণতা রয়েছে। তারা যদি হঠাৎ দল পরিবর্তন করে তবে বিপাকে পড়তে পারে বিজেপি। এমন পরিস্থিতিতে দলটির সভাপতি জেপি নাড্ডা গতকাল একটি বৈঠকের আহ্বান জানান।


 

সরকার গঠন নিয়ে ‘ইন্ডিয়া’ জোটও বুধবার দিল্লিতে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে তারা।