শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে জেলা পর্যায়ের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। 
 

সভার পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা।
 

সভায় বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, এনসিপির সমন্বয়ক মুকুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, আব্দুল আজিজ নাহিদ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 

সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।