শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

আজ রাত ৯টা ২৮ মিনিটে দেখা যাবে ব্লাড মুন (পূর্ণ চন্দ্রগ্রহণ)

আজ রাত ৯টা ২৮ মিনিটে দেখা যাবে ব্লাড মুন (পূর্ণ চন্দ্রগ্রহণ)

এ বছর শেষ চন্দ্রগ্রহণটি আজ রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে।
 

আইএসপিআর জানিয়েছে, চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
 

রোববার থেকে সোমবার পর্যন্ত হতে যাওয়া এই চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হচ্ছে। আকারে এটি সাধারণ চাঁদের থেকে প্রায় ৭% বড় এবং উজ্জ্বলতায় ১৫% বেশি হতে পারে।
 

ঢাকায় চন্দ্রগ্রহণের সময়সূচি:

  • পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯:২৮:২৫

  • আংশিক গ্রহণ শুরু: রাত ১০:২৭:০৯

  • পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: রাত ১১:৩০:৪৮

  • সর্বোচ্চ গ্রহণ: রাত ১২:১১:৪৭

  • পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ: রাত ১২:৫২:৫১

  • আংশিক গ্রহণ শেষ: রাত ১:৫৬:৩১

  • পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২:৫৫:০৮
     

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে হিলা দ্বীপ (ইন্দোনেশিয়া) থেকে শুরু করে মোম্বাসা বন্দর (কেনিয়া) পর্যন্ত। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বৃহৎ অংশ থেকে দেখা যাবে না।
 

চন্দ্রগ্রহণ কিভাবে হয়:
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী চাঁদের দিকে তার ছায়া ফেলে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। এই সরলরেখায় অবস্থানের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস হয়।