শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ডেঙ্গুতে একদিনে সর্বাধিক মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বাধিক মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এ তথ্য জানিয়েছে। তবে মৃতদের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত রয়েছেন। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯ জন।
 

একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন এবং রংপুরে ৩ জন রয়েছেন।
 

মৃতদের মধ্যে বরিশাল বিভাগের পাঁচজন, ঢাকা উত্তর সিটির তিনজন, ঢাকা দক্ষিণ সিটির দুজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭৯ জন। অন্যদিকে, এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৬৩১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন রোগী।