মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুনাফা কমেছে আর এ কে সিরামিকসের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে

মুনাফা কমেছে আর এ কে সিরামিকসের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে

বছরের প্রথম ছয় মাসে আর এ কে সিরামিকসের মুনাফা কমেছে। জানুয়ারি-জুন সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ০১ পয়সা। 

নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া আর্থিক বিবরণীতে কোম্পানিটি বলেছে, মূলত পর্যাপ্ত গ্যাস না থাকা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মুদ্রার বিনিময় হার ওঠানামা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে কোম্পানির শেয়ার প্রতি আয় বা মুনাফা কমেছে।


প্রতিবেদনের তথ্যানুসারে, বছরের দ্বিতীয় প্রান্তিকের অনরিক্ষীত হিসাব অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি ছিল ৩০ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।

এ ছাড়া বছরের প্রথম ছয় মাসে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৮ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল তিন পয়সা। ৩০ জুন ২০২৩ তারিখে আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৫১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ২৮ পয়সা।