শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম। তিনি সমকালকে জানান, গত বছরের ১৯ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নগরীর সি কে ঘোষ রোড এলাকায় শিক্ষার্থী রিদোয়ান হোসেন সাগরের হত্যা মামলার এক আসামি জাহাঙ্গীর আহমেদ। রোববার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
 

তবে, রিদোয়ান হোসেন সাগরের পরিবার এই ঘটনায় কোনো মামলা করেননি। মামলাটি দায়ের করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দর। এতে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।