শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:-


 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত আব্দুল আজিজ মিয়া ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
 

নিহতের স্বজনরা জানান, সকালে আজিজ মিয়া মাঠে কৃষিকাজ করতে যান। হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, “বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।