শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনা হয়েছে

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনা হয়েছে

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর একটি ভবনে আগুন লাগে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বেলা ১১টা ৩২ মিনিটে।

 

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনা হয়েছে


 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাসপাতালের ‘এ’ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল অনুষদের ক্লাসরুমের পাশের করিডরের সিলিংয়ে আগুনের উৎস শনাক্ত করা হয়েছে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।