শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৮:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত



 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ কলেজ অঙ্গন মুখরিত হয়ে ওঠে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম।
 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক।
 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

  • নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল

  • জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আফাজ উদ্দিন

  • চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ

  • চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মুহাম্মদ ইনসান আলী

  • সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামশুন নাহার

  • রাজশাহী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তানভিরুল হক
     

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পড়ালেখার পাশাপাশি নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক বিকাশে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়।