মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘণ্টাখানেকের ত্রুটিতে জাকারবার্গের কত টাকার ক্ষতি?

ঘণ্টাখানেকের ত্রুটিতে জাকারবার্গের কত টাকার ক্ষতি?

হঠাৎ করে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক! সাময়িক সার্ভার ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম। এরপর সচল হয়। তবে এই এক ঘণ্টায় কতটা ক্ষতি হয়েছে মার্ক জাকারবার্গের? মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ক্ষতির পরিমাণ।

 

নিউইয়র্কের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভসের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলি বন্ধ হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। সার্ভার ত্রুটির কারণে ওই সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গিয়েছিল।কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে বেশিরভাগ আয় করে। যা ব্যবহারকারীদের দেখানো হয়। ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে প্ল্যাটফর্মগুলোর আয়ও কমে যায়।

 

মূলত, মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায়। তারপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

 

তবে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে ঠিক কতটা লোকসান হয়েছে, সে বিষয়টি সম্ভবত টেক জায়ান্ট মেটা প্রকাশ করবে না। তবে ড্যান আইভসে মতে, এটি কোম্পানির মোট রাজস্বের একটি নগণ্য পরিমাণ। তবে ১০০ মিলিয়ন এতোটাও নগণ্য নয়।