মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুধুমাত্র একটি ব্যালকনি ভাড়া ১ লাখ ১১ হাজার টাকা

শুধুমাত্র একটি ব্যালকনি ভাড়া ১ লাখ ১১ হাজার টাকা

বাড়ি বা রুম না শুধুমাত্র একটি ব্যালকনিতে থাকার জন্য প্রতিমাসে দিতে হবে ৯৬৯ ডলার ( যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১১ হাজার টাকার বেশি)। এমনই একটি বিজ্ঞাপন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির। ফেসবুকের মার্কেটপ্লেস তালিকায় ওই ব্যালকনির বর্ণনায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির একজন বাড়িওয়ালা প্রতিমাসে ওই ব্যালকনির ভাড়ার জন্য ৯৬৯ ডলার চেয়েছেন। ইতোমধ্যে ওই ব্যালকনির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল হয়েছে। 


ছবিতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে একটি বিছানা আছে, সঙ্গে আছে একটি আয়না। এই ব্যালকনিতে একজন থাকার জন্য উপযুক্ত বলেও জানানো হয়েছে। সিডনির ভেতরে হেমার্কেটে দুই রুমের অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে ওই ব্যালকনি। বাড়িওয়ালা জানান, সাতদিনের জন্যও ওই ব্যালকনি ভাড়া দেওয়া হবে। তবে দুই রুমের অ্যাপার্টমেন্ট আলাদাভাবে সাপ্তাহিক ভাড়ার জন্য চাওয়া হয়েছে এক হাজার ৩০০ ডলার।

 

বলা হয়েছে, বাথরুম একজনের সঙ্গে শেয়ার করতে হবে। এই ভাড়ার সঙ্গে অন্যান্য বিল ধরা হয়নি।  ইন্টারনেট ব্যবহারকারীরা অনেকে এমন পোস্ট নিয়ে ব্যঙ্গ করেছেন। কেউ বলেছেন, এটির ভিউ অনেক সুন্দর। আরেকজন লিখেছেন, যারা এটি ভাড়া নিচ্ছেন তার জন্য শুভকামনা। তৃতীয়জন লিখেছেন, এর সঙ্গে চমৎকার আলোর ব্যবস্থা আছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সিডনিতে বাড়িভাড়া অনেক বেড়েছে।