মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোদীর হাতে উদ্বোধিত হল ভারতের দীর্ঘতম ক্যাবল ব্রিজ

মোদীর হাতে উদ্বোধিত হল ভারতের দীর্ঘতম ক্যাবল ব্রিজ

ভারতের দীর্ঘতম ‘কেবল সেতু’ বা ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সকালে গুজরাটে তিনি এ সেতুর উদ্বোধন করেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেতুটির নাম ‘সুদর্শন সেতু’। ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি ওখা এবং ভেট দ্বারকা দ্বীপপুঞ্জকে যুক্ত করেছে। সেতুটিতে চার লেনের সড়ক রয়েছে। সঙ্গে দুই দিকেই রয়েছে ফুটপাত।সেতুটি ওই এলাকার মানুষের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কারণ এখানে সেতু না থাকায় মানুষদের নৌকার মাধ্যমে যাতায়াত করতে হতো।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালে এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। সাত বছর পর তিনিই সেতুটির উদ্বোধন করলেন। সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি।

 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নান্দনিক এ সেতুর ওপর সোলার প্যানেল বসানো হবে বলে জানা গেছে। এ সোলার প্যানেল থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।সেতুটি প্রথমে ‘সিগনেচার ব্রিজ’ নামে পরিচিত ছিল। পরে নাম পরিবর্তন করে সুদর্শন ব্রিজ রাখা হয়। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি নিয়ে সেতুটির নামকরণ করা হয়েছে। সেতুটির ফুটপাত সাজানো হয়েছে ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে।