শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রৌমারীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

রৌমারীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মো:হারুন অর রশিদ -রৌমারী, কুড়িগ্রাম:

 

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বাগুয়ারচর গ্রামের চাঁন মিয়ার ছেলে আসিবুর রহমান (আসিব), বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, আসিব বিদ্যুৎ লাইন টানানোর কাজে বেশ অভিজ্ঞ ছিল এবং খেলার সময় প্রায়ই নিজেই লাইন টানাত। সেদিনও খেলা শেষে সে বন্ধুদের বলেছিল, “তোরা থাক, লাইন আমি নিজেই খুলি।” কিন্তু লাইন খুলতে গিয়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

 

পরে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আসিব অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।