মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৫১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি ৬০টির বেশি শিশু

গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি ৬০টির বেশি শিশু

৬০টির বেশি শিশু গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এমন ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অর্থাৎ র্পূর্বে টুইটারের দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, অস্বাভাবিক আচরণ করতে থাকে রংধনু রঙের চকলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু শিক্ষার্থী। অনেকে বমি করতে থাকে, অনেকে আবার অচেতন হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও সুস্থ করিয়ে তোলার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়। 

এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া একটি পোস্টে লেখেন, প্রতিটি চকলেটে ১০০ মিলিগ্রাম টিএইচসি ছিল, যা একজন পূর্ণবয়স্ক গাঁজায় অভ্যস্ত ব্যক্তির জন্য যথেষ্ট। শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্য বিক্রির বিরুদ্ধে লড়াই করব আমরা। আর তার জন্য আমাদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।