সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে যথেষ্ট নয় বলে অভিহিত করেছেন। তিনি তাদের জন্য সরাসরি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।
 

সোমবার (২৫ নভেম্বর) এক বক্তব্যে খামেনি এ মন্তব্য করেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই প্রেক্ষাপটে খামেনি বলেন, "গ্রেপ্তারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, ইসরায়েলি অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।"
 

আইসিসি অভিযোগ করেছে যে গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক ও নিয়মতান্ত্রিকভাবে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। নেতানিয়াহু ও গ্যালান্ট এ অপরাধের সঙ্গে যুক্ত বলে তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত কারণ রয়েছে।
 

এদিকে, আইসিসির এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হাস্যকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তেল আবিবে এ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে গাজার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, বিশ্ব আদালতের এই পদক্ষেপ সহিংসতা কমাতে এবং যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে সহায়তা করবে।
 

অন্যদিকে, হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগে। তিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত। ইসরায়েল দাবি করেছে, গত জুলাই মাসে একটি বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে, যদিও হামাস এই দাবি নিশ্চিত বা অস্বীকার করেনি।
সূত্র: রয়টার্স