শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
 

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আমির হোসেন, মুরাদনগর আদর্শ মহিলা সমবায় সমিতির সভাপতি ডা. বাহেরা বেগম, মানব উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি শ্যামল চন্দ্র সূত্রধর, আকবপুর ইউনিয়ন দুগ্ধ খামার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মাস্টার, এবং মুরাদনগর কেন্দ্রীয় ঋণদান সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
 

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, কুটিরশিল্প ও ঋণদান কার্যক্রমে সমবায়ের ভূমিকা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
 

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির শ্রেষ্ঠ সদস্যদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সমবায়ী সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।