শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে: মাহাদী আমীন

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে: মাহাদী আমীন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জিয়া পরিবার। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসা ব্যবস্থাপনায় নজর রাখছেন তারেক রহমান এবং তাঁর স্ত্রী ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
 

মাহাদী আমীন আরও জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। পাশাপাশি তারেক রহমান নিজে প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে।

 

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে: মাহাদী আমীন


 

হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও সংক্রমণের ঝুঁকি এড়াতে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন মাহাদী আমীন। তাঁর ভাষায়, "দূর থেকেই মানুষ তাদের ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন"।
 

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে সেই হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেখানে চলতি বছরের শুরুতে চার মাসের চিকিৎসায় তিনি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি আধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও চূড়ান্তের পথে।