মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আলজাজিরার সরাসরি সম্প্রচারে ইসরায়েলি বিমান হামলা

আলজাজিরার সরাসরি সম্প্রচারে ইসরায়েলি বিমান হামলা

এবার আলজাজিরার লাইভ চলাকালীন অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আলজাজিরার সাংবাদিক হানি মোহাম্মদসহ আহত হয়েছেন আরও অনেকে। 

ভিডিওতে দেখা যায়, রাফার কুয়েতি হাসপাতালের কাছে লাগাতার বিমান হামলা চালানো হচ্ছে। ওই হামলায় কয়েকটি ভবন সম্পূর্ণভাবে ধসে যায়। ভবনগুলোতে তখন মানুষ ছিল এবং জীবন বাঁচাতে তারা এদিক-সেদিক ছোটাছুটি করছেন। 

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গণহত্যা বন্ধ না হলে দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নায়েম জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যে কোনো উদ্যোগে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে তারা রাজি। কিন্তু ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার মধ্যে হামাস বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনায় বসবে না।

তিনি আরও বলেন, আমাদের নাগরিকদের ওপর আগ্রাসন বন্ধ এবং মানবিক সহায়তা প্রদানে অবদান রাখতে পারে এমন আলোচনায় আমরা রাজি।

অপরদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, তার দেশ জিম্মিদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি ও অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত।