শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

স্ত্রীকে হত্যা ও লাশ গুম: স্বামী সোহরাবের মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যা ও লাশ গুম: স্বামী সোহরাবের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি:-


 

বরিশালে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের ঘটনায় সোহরাব হোসেন আকন (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
 

রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ড ঘোষণার সময় আসামি সোহরাব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান।
 

মামলার নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্রামের লাল মিয়ার ছেলে। নিহত লিমা বেগম মুলাদী পৌরসভার তেরচর গ্রামের হোসেন পাটোয়ারীর মেয়ে। লিমার প্রথম স্বামী ছিলেন ফেরদৌস। বিয়ের পর তিনি পিত্রালয়ে থাকতেন। পরে সোহরাব ভয়ভীতি দেখিয়ে লিমাকে ফেরদৌসকে তালাক দিতে বাধ্য করেন এবং ২০১৩ সালে তাঁকে বিয়ে করেন।
 

বিয়ের কয়েক মাস পর থেকেই সোহরাব লিমার বাবার কাছে জমি বিক্রি করে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ হতো। অবশেষে ২০১৩ সালের ১ ডিসেম্বর সোহরাব লিমাকে হত্যা করে লাশ গুম করেন। লিমা নিখোঁজ হওয়ার পর তাঁর বোন ডলি বেগম প্রথমে মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে ২০১৪ সালের ১৪ জানুয়ারি হত্যা ও গুমের মামলা দায়ের করেন।
 

তদন্তে সোহরাবের সম্পৃক্ততা প্রমাণিত হলে আদালত তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। জানা গেছে, লিমা ছিলেন সোহরাবের তৃতীয় স্ত্রী। তাঁর বিরুদ্ধে আরও এক স্ত্রী হত্যার মামলায়ও মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যা বর্তমানে উচ্চ আদালতে আপিলাধীন।