শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামীরাসহ ১১ জন

রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামীরাসহ ১১ জন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে তার মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
 

মামলার আসামিরা হলেন—সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
 

এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। তবে সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
 

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে চলেছে নানা বিতর্ক।
 

বর্তমানে লন্ডনে অবস্থানরত সালমান শাহের মা নীলা চৌধুরী আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন,

“এখন আমার একটাই চাওয়া—ছেলে হত্যার বিচার চাই।”

তিনি আরও বলেন,

“আমার ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু আদালতের রায় প্রমাণ করেছে—আমাদের অভিযোগই সঠিক। আমরা আদালতে সত্য প্রমাণ করতে পারব।”

নীলা চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে এখনই ব্যবস্থা নিতে হবে।”