মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারতীয় এক বিমান জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে বৈরী আবহাওয়ার কারণে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি অবতরণ করতে বাধ্য হয়। ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কম দৃষ্টিসীমার কারণে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে না পারায়, ভোর ৪টায় ফ্লাইটটি ডাইভার্ট করা হয়। পরে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, বিমানের মধ্যে থাকা যাত্রীদের সকালের নাস্তা দেয়া হয়েছে। তাদের গুয়াহাটিতে ফেরত পাঠানোর জন্য একটি বিকল্প ক্রু ব্যবস্থা করা হচ্ছে। মুম্বাই থেকে গুয়াহাটি যাওয়ার ইন্ডিগো ফ্লাইট ৬ই ৫৩১৯ গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকায় ডাইভার্ট করা হয়। যাত্রীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা আন্তরিকভাবে এই অসুবিধার জন্য দুঃখিত।