মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে: ম্যাঁক্রো 

আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে: ম্যাঁক্রো 

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর ম্যাঁক্রো রবিবার আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। 

এক্সে তিনি বলেন, ফ্রান্সের জনগণের নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্যে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার বিষয়ে আমি আস্থাশীল। আমার একমাত্র আকাক্সক্ষা দেশের উপকারে লাগা। কারণ, এই দেশকে আমি ভালোবাসি। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনের অতি ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির কাছে ইমানুয়েল ম্যাঁক্রোর রেনেসাঁ পার্টির পরাজয়ের খবর আসতে থাকার পরপরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন ম্যাঁক্রো। সেই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ঘোষণাও দেন।প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ৭ জুলাই।