মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু হচ্ছে

বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু হচ্ছে

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে চালু হচ্ছে বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড। এ বিষয়ে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।  

গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে বিসিসিসিআই কার্যালয়ে নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন বিসিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আল মামুন ও ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।


সমঝোতা চুক্তি অনুযায়ী, পাঁচটি খাত নিয়ে প্রকাশিত ও প্রচারিত সংবাদ পুরস্কারের জন্য বিবেচিত হবে। খাতগুলো হলো—১. বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক; ২. চীনের উন্নয়ন ধারণা ও নীতি কীভাবে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে; ৩. বিজ্ঞান ও প্রযুক্তি (দুই দেশের মধ্যে প্রযুক্তি স্থানান্তরের সুবিধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চতুর্থ শিল্পবিপ্লব ইত্যাদি); ৪. বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ; ৫. অন্যান্য (যেমন ব্লু ইকোনমি, পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, হসপিটালিটি ইত্যাদি)।

চুক্তি অনুযায়ী, পাঁচ শ্রেণির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার টাকা করে পাবেন।