মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ কোরিয়ার দিকে আবারও আবর্জনা বেলুন উড়াল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার দিকে আবারও আবর্জনা বেলুন উড়াল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার দিকে আবারও শতাধিক আবর্জনার বেলুন উড়িয়েছে উত্তর কোরিয়া। কিছুদিন আগেও এই একই ধরনের প্রচারণা চালিয়েছিল বলে রবিবার (২ জুন) জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, সীমান্তের ওপারে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট উড়ানোর প্রতিশোধ স্বরূপ এই বেলুন উড়িয়েছে তারা৷

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ রবিবার বলেছেন, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে উত্তর কোরিয়া থেকে প্রায় ৬০০ বেলুন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে উড়ে এসেছে। এই বেলুনগুলোতে সিগারেটের বাট, কাপড়ের টুকরো, বর্জ্য কাগজ ও ভিনাইল ছিল। তবে কোনও বিপজ্জনক পদার্থ ছিল না।
সাধারণ মানুষকে সতর্ক করে সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া থেকে উড়ে আসা বেলুন ধরা যাবে না। বাহিনীটি আরও জানিয়েছে, এই ঘটনায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।


সিউল উড়ে আসা সন্দেহভাজন অজ্ঞাত বস্তুগুলো শহরের কাছের আকাশে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর আগেও বুধবার দক্ষিণ কোরিয়ায় অন্তত ২৬০টি আবর্জনা বহনকারী বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। আর এগুলোকে ‘আন্তরিকতার উপহার’ বলে অভিহিত করেছে দেশটি। ওই ঘটনায় মানুষকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করে সতর্ক করেছিল  দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে,  উড়ে আসা বেলুনগুলোকে গুলি করার কোন পরিকল্পনা নেই। কারণ এতে বিপজ্জনক পদার্থ থাকতে পারে। এছাড়া গুলি চালালে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার ঝুঁকিও তৈরি হতে পারে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিদ্ধান্ত নিয়েছি, বেলুনগুলোকে নিরাপদে নামতে দিতে হবে। তারপর নিরাপদে পুনরুদ্ধার করাই ভালো।