সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নামিবিয়ার প্রতিষ্ঠাতা স্যাম নুজোমা প্রয়াত

নামিবিয়ার প্রতিষ্ঠাতা স্যাম নুজোমা প্রয়াত

অনলাইন ডেস্ক:-
 

আফ্রিকার দেশ নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা ৯৫ বছর বয়সে রাজধানী উইন্ডহোকে মারা গেছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুমবা আজ রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবরটি দিয়েছে বিবিসি।
 

দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের নেতৃত্ব দেন নুজোমা। ১৯৯০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (SWAPO)-এর নেতৃত্বে নামিবিয়া স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর, স্যাম নুজোমা তৎকালীন বছরেই দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৫ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
 

অবসরের পরেও দেশটিতে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব। নামিবিয়ার ব্যাংক নোটে 'জাতির পিতা' হিসেবে তার ছবি স্থান পায়।
 

নুজোমা মৃত্যুর আগের বছর, ২০২২ সালে, সর্বশেষ জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন। তিনি ওভামবো গোত্রের এক দরিদ্র কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছিল তার বাবা-মায়ের দশ সন্তানের মধ্যে বড়। ১৯৬০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশনের (SWAPO) নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরই নির্বাসনে যেতে বাধ্য হন নুজোমা। ১৯১৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারগুলি নামিবিয়াকে কুক্ষিগত করেছিল।