শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুড়িগ্রামে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 

গ্রেফতারকৃতের নাম মোছা. রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী থানার হিরারকুটি এলাকার বাসিন্দা।
 

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগমের নিজ বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি মো. বজলার রহমান জানান, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে রিনা বেগমকে বিপুল পরিমাণ ইস্কাফসহ আটক করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”