শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ-

 

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজকে ২১সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিতব্য  সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন।
 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
 

সভায় সভাপতি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হলে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।