সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএসএফ জওয়ানদের বহনকারী বাস দুর্ঘটনায় তিন নিহত

বিএসএফ জওয়ানদের বহনকারী বাস দুর্ঘটনায় তিন নিহত

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


 

ভারতের কাশ্মীরের একটি গভীর খাদে বিএসএফের একটি বাস পড়ে যাওয়ার ফলে অন্তত তিনজন জওয়ান নিহত হয়েছেন এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
 

এনডিটিভির খবরে জানা যায়, কাশ্মীরের আসন্ন সংসদ নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই বিএসএফ জওয়ানরা। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৫ জন জওয়ান ছিলেন।
 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে প্রায় ৪০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন জওয়ানের মৃত্যু হয়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।