শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
 

১৭ নভেম্বর, সোমবার সাবানিয়া মোড়ের কাঠবাওলা এলাকায় মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 

অভিযান চলাকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার মাধ্যমে বর্ণিত আইনের ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘনের অভিযোগে চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সকল ইটভাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের জুনিয়র কেমিস্ট সুলতানা আফরোজ।
 

অভিযানে মুক্তাগাছা থানার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরাও সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।