মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নওগাঁর সাপাহার সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি

নওগাঁর সাপাহার সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি

নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর সাপাহার সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছেন সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের নাইরকুড়ি এলাকায় তিনি আটক হন।
 

আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।
 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন। তিনি জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিলেন। পরের দিন সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেননি। ফিরে আসা লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, সিরাজুলকে বিএসএফ আটক করেছে।
 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। ৪৪/১ এস পিলার এলাকায় গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতীয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও সিরাজুলকে বিএসএফ আটক করে নিয়ে যায়।
 

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানিয়েছেন, বিএসএফ-এর হাতে বাংলাদেশি আটক হওয়ার তথ্য তাদের কাছে নেই।