মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেবে ন্যাটো

ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেবে ন্যাটো

৭৫ বছরে পা দিয়েছে সামরিক জোট ন্যাটো। আর সেই উপলক্ষে ওয়াশিংটনে বসেছে ন্যাটোর সম্মেলন। প্রথম দিনের উদ্বোধনী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আরও বেশি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে।

 

এই ঘোষণার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দ্রুত এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আবেদন করেছেন।

 

বাইডেনের বক্তৃতা অনুসারে, ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে। এর মধ্যে থাকতে পারে প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা, যা রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম।

 

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের আকাশসীমা রক্ষায় আরও বেশি সক্ষম হবে। ফলে রাশিয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে।

 

এই সিদ্ধান্ত নেওয়ার আলোচনায় ন্যাটোর সকল সদস্য দেশ একমত ছিল। তবে জার্মানি, রোমানিয়া, ইতালি ও নেদারল্যান্ডস এই সিদ্ধান্ত নিতে বিশেষ ভূমিকা পালন করেছে।