শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

পঞ্চমবারের মতো বেস্টসেলার লেখক সাইফুল ইসলাম

পঞ্চমবারের মতো বেস্টসেলার লেখক সাইফুল ইসলাম

আলম-গীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


 

অনলাইন বইবিপণনে দেশের অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বাধিক বিক্রিত বইয়ের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। 
 

এবারের আয়োজনে বেস্টসেলার তালিকায় স্থান করে নিয়েছে সাইফুল ইসলামের বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। সহজ ভাষা, প্র্যাকটিক্যাল শেখার ধাপ এবং উদ্ভাবনী পদ্ধতির কারণে প্রকাশের পর থেকেই বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।
 

এর আগে টানা চারবার রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড অর্জন করেছেন জনপ্রিয় শিক্ষক, প্রশিক্ষক ও লেখক সাইফুল ইসলাম। পাশাপাশি তিনি Language Instructors' Association of Bangladesh (LIAB)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

বেস্টসেলার তালিকায় টানা পঞ্চমবারের মতো নিজের বইয়ের নাম দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাইফুল ইসলাম বলেন, “এ অর্জন আমার একার নয়—দেশের অসংখ্য শিশু, অভিভাবক, শিক্ষক এবং পাঠকের ভালোবাসার ফল। ছোটদের ইংরেজি শেখা আরও সহজ ও আনন্দময় করতে ‘ইংলিশ থেরাপি’ পদ্ধতিকে আরও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি। পাঠকদের এই আস্থা আমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে।”