শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চিলমারীতে সারাদিনের বৃষ্টি জনজীবন বিপর্যস্ত।

চিলমারীতে সারাদিনের বৃষ্টি জনজীবন বিপর্যস্ত।

নাজমুস সাকিব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 


কুড়িগ্রামের চিলমারীতে রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়। উপজেলা শহরের বিভিন্ন এলাকা, হাট-বাজার ও গ্রামীণ সড়কগুলোতে পানি জমে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
 

বৃষ্টির কারণে দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকে কাজের সন্ধানে বের হলেও ভিজে ফিরে যেতে হয়েছে ঘরে। বিদ্যালয়গামী শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছে।


স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।