শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পেইন

মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পেইন

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের ফ্রি রক্তের নির্ণয় ক্যাম্পেইন


 

কুমিল্লার মুরাদনগরে মুরাদনগরে ইসলামী ছাত্রশিবিরের সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরাদনগর দক্ষিণ কিশোর কন্ঠ পাঠক ফোরাম। গতকাল রবিবার(৭ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর উপজেলা জাহাপুর কে কে একাডেমি এন্ড কলেজ এক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দঃ মুরাদনগর ইসলামি ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম  এবং মুরাদনগর দক্ষিণ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি নেয়ামুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আঃ মান্নান সরকার, সেক্রেটারি মাওলানা কবির হুসাইন, মাওলানা আবদুল কাইয়ূম, জাহাপুর ইউনিয়ন জামায়াত নেতা শরীফ সরকার, নাজমুল হাসান, বিশিষ্ট ব্যাবসয়ী হারুন, আঃ সাত্তার, মহসিন মিয়া, পলাস ভুঁইয়াসহ জাহাপুর কে কে একাডেমির শিক্ষকবৃন্দ।


তিনি বলেন, যা কিছু সত্য,সুন্দর আর কল্যাণকর তার সাথেই ইসলামী ছাত্রশিবির। ছাত্র শিবির সুন্দর আর কল্যাণকর কর্মসূচির মাধ্যমে এদেশের ছাত্র সমাজের আস্থা এবং বিশ্বাসের নাম হয়ে উঠছে। সন্ত্রাস আর নৈরাজ্যের বিপরীতে ছাত্র শিবির মেধা,সততা আর যোগ্যতা দিয়ে দেশের সর্বস্তরের মানুষের নির্ভরতার ঠিকানায় পরিণত হয়েছে। ক্যাম্পেইনে ৩শ' জনের অধিক শিক্ষার্থী ও জনসাধারণ তাদের রক্ত গ্রুপ নির্ণয় করেন।